বিএনপি
বাহাত্তরের নয়, জেন-জি চায় নতুন সংবিধান! সংসদ সদস্যের বিস্ফোরক দাবি!

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ দাবি করেছেন, দেশের তরুণ প্রজন্ম ‘জেন-জি’ বাহাত্তরের সংবিধান আর চায় না। নিজেকে জেন-জি প্রতিনিধির অংশ এবং জুলাই আন্দোলনের সৈনিক উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পর কেন তারা ভোটাধিকার পায়নি, তার জবাব চায় এই প্রজন্ম। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিলেও নিরাপদ বাংলাদেশ পাইনি। নির্বাচনকালে নিজের গাড়ি বহরে হামলা এবং পরে হামলার শিকার হওয়ার ঘটনাও তিনি তুলে ধরেন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, আপনারা রক্ত ঝরিয়েই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচনের উদাহরণ টেনে তিনি প্রশ্ন তোলেন, একই ব্যবস্থা কি আবার হবে? এছাড়াও, নির্বাচনের পর এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে তিনি ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন।





