বিএনপি
সিটি নির্বাচনে বড় চমক! এনসিপির প্রার্থী ঘোষণা আজ, কে পাচ্ছেন মনোনয়ন?

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ঘোষণা করা হবে আজ। এই উপলক্ষে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। জানা গেছে, আজ রবিবার (২৯ মার্চ) রাত ৯টা নাগাদ এনসিপি কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া টিম থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন। এই ঘোষণার পর নির্বাচনি মাঠে নতুন মেরুকরণ দেখা দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।





