বিএনপি

ব্রিজের নিচ থেকে বালু উত্তোলন! কৃষকদল নেতার কি বিচার হলো?

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে অবশেষে কৃষকদল নেতা মাসুমকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের গজধার নৌকাভাঙা ব্রিজ এলাকায় নির্মাণাধীন একটি ব্রিজের পিলারের কাছ থেকে ‘বাংলা ড্রেজার’ ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন তিনি।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সহকারী ভূমি কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এতে মাসুমকে জরিমানা করা হয়। যদিও বৃষ্টির কারণে ড্রেজারটি পুড়িয়ে ধ্বংস করা যায়নি, তবে তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মাসুমের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।

নবনির্মিত ব্রিজ এবং নদীর পাড় বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আগেই প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button