বিএনপি

মাদ্রাসা শিক্ষার্থীদের দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোড়ন! কাদের প্রশংসা?

চট্টগ্রামের পটিয়ায় এক অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীরা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে বড় বড় ডিগ্রি অর্জন করছে। এমনকি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও তাদের চান্স পাওয়াকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, শেষ নবী হযরত মোহাম্মদ (সা.)-এর দেখানো পথেই আমাদের চলতে হবে এবং রাসূল (সা.)-এর সুন্নাহ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। উলামায়ে কেরাম ও অলী-আউলিয়ারা দেশের ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার বিকেলে ছনহরা এলাকার চিকন খলিফা ছিদ্দিক আহমদ মাদ্রাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণী ও ওরশ শরীফ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, ছনহরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ দৌলতি এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহসহ বিএনপি নেতৃবৃন্দ।

ইদ্রিস মিয়া তার বক্তব্যে জানান, চিকন খলিফা মাদ্রাসাটি শিগগিরই দাখিল থেকে আলিমে উন্নীত হওয়ার অনুমতি পাবে। তিনি আরও বলেন, এই মাদ্রাসা সবসময় ভালো ফলাফল করে শীর্ষ অবস্থানে রয়েছে এবং তারা সবসময় ইসলামের খেদমতে কৃতি শিক্ষার্থী গড়ে তোলার চেষ্টা করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button