সংবিধান মানছে না বিএনপি? গণভোটের রায় নিয়ে যা বললেন নাহিদ ইসলাম!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের রায় মানছে না। শনিবার নারায়ণগঞ্জে এনসিপির এক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন, যা জনগণের রায়কে প্রতিফলিত করে। এমনকি বিএনপিও এই নির্বাচনে গণভোটে অংশ নিয়েছে এবং তাদের দলীয় প্রধানও এর পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু এখন তারা সংবিধানের দোহাই দিয়ে সেই গণভোটের রায় অস্বীকার করছেন।
তিনি আরও উল্লেখ করেন, একজন ইউএনও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্কের মুখে পড়েছেন। সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাই জিয়ার রহমানকে সেভাবে উল্লেখ করা যায় না। এই দ্বিচারিতা জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে।
জনগণের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদে সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্যথায়, সংবিধানের দোহাই দিলে আস্থার সংকট তৈরি হবে এবং বিষয়টি রাজপথে গড়াবে বলে তিনি সতর্ক করেন।





