বিএনপি

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক, যা ঘটল রাতে শহরে!

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই আগমন ঘিরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। শনিবার দুপুর থেকেই কার্যালয় ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কার্যালয়ের প্রধান ফটকের চারপাশে ব্যারিকেড বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন। নয়াপল্টনের ভিআইপি সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দলটির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানা গেছে, প্রায় দুই দশক পর দেশে ফিরে এর আগেও একবার দলীয় কার্যালয়ে গিয়েছিলেন তারেক রহমান, সেদিনও তাকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button