তারেক রহমানের সিদ্ধান্তে সাংবাদিকদের জীবনে আসছে বড় পরিবর্তন! যা জানলে অবাক হবেন

দেশের সাংবাদিকদের কল্যাণে নতুন নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের কিভাবে আরো ভালো রাখা যায়, কিভাবে আরো সম্মান দেওয়া যায় সেই চিন্তাভাবনা করছেন। শুধু বর্তমানে নয়, অতীতেও বিএনপি সরকার সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে প্রথমবার সাংবাদিকদের আবাসনের ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে প্রয়াত বেগম খালেদা জিয়াও একই ধারা অব্যাহত রেখেছিলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান ও তাদের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল এসব কথা বলেন। তিনি জানান, জাতীয় প্রেস ক্লাবের ভবনটি জিয়াউর রহমানের উদ্যোগে গড়ে ওঠে এবং তার উদ্যোগেই সাড়ে ২২ বিঘা জমির উপর সাংবাদিকদের দ্বিতীয় আবাসন ব্যবস্থা হয়েছিল পল্লবীতে, যা বর্তমানেও চলমান।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সাংবাদিকদের শুধু অনুদান নয়, প্রবীণ সাংবাদিকদের পেনশন ও অসুস্থ সাংবাদিকদের হেলথ কার্ড প্রদানের চিন্তাভাবনা করছে। তিনি আশা করেন, আগামীতে সাংবাদিকদের উন্নয়নে সরকার আরও কার্যকর ভূমিকা পালন করবে। বাছির জামাল আরও বলেন, এই অনুদান বিত্তশালী হওয়ার সুযোগ না থাকা এই পেশার ঝুঁকি নিয়ে কাজ করা সাংবাদিকদের জন্য একটি সহায়তা।
অনুষ্ঠানে চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার ৩৯ জন সাংবাদিককে আর্থিক অনুদান এবং তাদের সন্তানদের বৃত্তি প্রদান করা হয়।





