বিএনপি

পুলিশ জনতার বন্ধু হবে, লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী!

রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, বরং হবে জনগণের বন্ধু। তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে আধুনিক, সেবাপ্রাপ্তি এবং মানবিক বাহিনী হিসেবে জনগণের সেবা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক সংস্কারের অংশ হিসেবে রাষ্ট্রকাঠামোর সংস্কারের মধ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কমিশন গঠনের মূল উদ্দেশ্য হলো পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা। তিনি জোর দিয়ে বলেন, অচিরেই এই সংস্কারের সুফল জনগণ লাভ করবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button