বিএনপি

বিএনপি নেতার বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি! বাড়ি ফেরা হলো কি আর হলো?

পাবনার ভাঙ্গুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ। মঙ্গলবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বেড়াতে গিয়েছিলেন গ্রামের বাড়ি রাজশাহীর তানোরে। মঙ্গলবার সেখান থেকে মোটরসাইকেলে ফিরছিলেন আব্দুল আজিজ ও সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ। ফেরার পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এতে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। ইন্দ্রজিতকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভাঙ্গুড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button