আওয়ামী আমলে নকল যেতো?, এবার বন্ধ! শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা!

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, পাবলিক পরীক্ষায় নকলবাজি শুরু করেছিল শিক্ষকরা, আবার তারাই তা বন্ধও করেছিল। তবে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে আবার নকলের সয়লাব হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ড সম্মেলন কক্ষে শিক্ষা বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, এতদিন নকল করে পরীক্ষায় পাস করা গেলেও, এখন থেকে আর তা চলবে না। শিক্ষকদেরকেই এই নকল সংস্কৃতির অবসান ঘটাতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকরাই নকল সরবরাহ করতেন, ছাত্রদের খাতায় লিখে দিতেন। কিন্তু এখন থেকে সেই দিন শেষ। দেশ নায়ক তারেক রহমানের প্রতি আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমার জন্য এবাদতখানার মতো। আপনারা যদি একজন ছাত্রকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন, তবে তা আপনাদের জন্য সদকায়ে জারিয়া হবে। আগামী এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হবে, এমনকি সব প্রতিষ্ঠানই সার্বক্ষণিক ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় থাকবে।





