রাজনীতি

হাসপাতালে মির্জা আব্বাস, ইফতারে জ্ঞান হারালেন…

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাতে ইফতারে পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ইফতারের পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর দ্রুত ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন ও তার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জা আব্বাসের সহধর্মিণী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক নেতার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার কর্মী-সমর্থক ও দেশবাসী।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button