জাতীয়

হঠাৎ হাসপাতালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু, বাড়ছে বড় আতঙ্ক…

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (০১ মার্চ) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। যদিও বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানানো হয়েছে।

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই শীর্ষ ব্যক্তির অসুস্থতার খবরে জনমনে এবং প্রশাসনিক পর্যায়ে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান জানিয়েছেন, অসুস্থতার কারণে মন্ত্রী হাসপাতালে রয়েছেন, তবে ঠিক কী কারণে বা কতটা গুরুত্বর অসুস্থ সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। এতে করে মন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা ও উদ্বেগ কাজ করছে।

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তার অনুপস্থিতিতে কোনো বাধার মুখে পড়ে কি না, সেটিই এখন দেখার বিষয়। দেশবাসী ও মন্ত্রণালয়ের কর্মীরা বর্তমানে তার দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফেরার অপেক্ষায় রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আরও কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হতে পারে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button