জাতীয়

বিপদে পড়ার আশঙ্কা: কাতার প্রবাসীদের জন্য ভয়ংকর সতর্কবার্তা!

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের মধ্যে চলমান চরম উত্তেজনার জেরে কাতারে অবস্থানরত হাজারো প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো সময় বড় ধরনের সংকটের আশঙ্কায় দোহার বাংলাদেশ দূতাবাস থেকে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে সামরিক স্থাপনার কাছাকাছি যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। বিপদ না কাটা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রবাসীদের সবসময় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাতার সরকারের প্রতিটি নির্দেশনা প্রবাসীদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা যাবে না; এটি কাতারের প্রচলিত আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর বা ইমেইলে (mission.doha@mofa.gov.bd) যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এই সতর্কবার্তার পর কাতার প্রবাসীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির আরও অবনতি হলে তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজারো প্রবাসী পরিবারের চোখ এখন মধ্যপ্রাচ্যের পরিস্থিতির

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button