জাতীয়

মোবাইল না পেয়ে বিদ্যুতের খুঁটিতে উঠল কিশোর

রাজশাহীর তানোর উপজেলায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে সুমন হোসেন (১৫) নামে এক কিশোর। শুক্রবার সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, বাকপ্রতিবন্ধী সুমন দীর্ঘদিন ধরে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য বলছিল। শুক্রবার সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে একটি পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে। পরে স্থানীয়রা তাকে নামাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ঘটনার পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা শেষে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে প্রায় ৩০ ফুট উঁচু খুঁটি থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে সে সুস্থ রয়েছ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button