জাতীয়

হামের টিকা নিয়ে যা বললেন বিশেষজ্ঞ! আপনার শিশুর কি প্রয়োজন আছে?

দেশে হামের প্রকোপ বাড়ার পরিপ্রেক্ষিতে শিশুদের টিকাদান নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ হোসেন মোল্লা। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে সকল শিশু ইতোপূর্বে হামের টিকার দুটি ডোজ সম্পন্ন করেছে, তাদের নতুন করে আর এই টিকা নেওয়ার প্রয়োজন নেই।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, হামের টিকা গ্রহণের নির্ধারিত সূচি হলো – প্রথম ডোজটি ৯ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজটি ১৫ মাস বয়সে। ডা. আবিদ হোসেন মোল্লা আরও বলেন, যদি কোনো শিশু এই নির্দিষ্ট সময়ে (৯ মাস ও ১৫ মাসে) টিকার দুটি ডোজ সঠিকভাবে পেয়ে থাকে, তবে তার শরীরে হাম প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সুরক্ষা তৈরি হয়ে যায়। ফলে পুনরায় নতুন করে টিকা নেওয়ার কোনো আবশ্যকতা থাকে না।

এদিকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, রবিবার সকাল ৯টা থেকে ১৮ জেলার ৩০ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়া শুরু হবে। টিকার পাশাপাশি অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আশ্বাস দিয়েছেন যে, একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করা হবে। যারা আগে নিয়মিত কর্মসূচিতে টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ টিকা নিতে পারবে এবং এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই। মন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button