জাতীয়

আলোচিত সেনা কর্মকর্তার ফের ৩ দিনের রিমান্ড! বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর পল্টন থানায় মানব পাচার আইনে দায়ের করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপপরিদর্শক মো. রায়হানুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। তিনি জানান, ছয় দিনের রিমান্ডে আসামির কাছ থেকে মানব পাচার, অর্থ আত্মসাৎ, পলাতক আসামি গ্রেপ্তার, আত্মসাৎ টাকা উদ্ধার এবং ওয়ার্ক পারমিট পাওয়ার ডকুমেন্ট পর্যালোচনার বিষয়ে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। তাই ফের রিমান্ডের প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মাসুদ উদ্দিন চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে গত ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন আফিয়া ওভারসিজের প্রোপাইটর আলতাব খান। এই মামলায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, মাসুদ উদ্দিন চৌধুরীসহ মোট ১০৩ জনকে আসামি করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button