জাতীয়
মার্চে দেশে যা ঘটল! ১৮ জন নিহত, সাংবাদিক নির্যাতনের ঘটনা জানলে চমকে উঠবেন

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর মাসিক প্রতিবেদন অনুযায়ী, মার্চ মাসে দেশে কমপক্ষে ১১৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৮ জন। যদিও ফ্রেব্রুয়ারির তুলনায় মার্চের রাজনৈতিক সহিংসতা কিছুটা কম, তবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্চ মাসে অন্তত ৩৪টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৯ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। গণপিটুনি ও মব সহিংসতার ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বর্তমান সরকারের পাশ না করার সিদ্ধান্ত ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে বলে উল্লেখ করা হয়েছে।





