জাতীয়

নগদের প্রশাসকের বড় প্রাপ্তি! বাংলাদেশ ব্যাংকের কোন পদে পদোন্নতি হলো জানেন?

বাংলাদেশ ব্যাংকের মেগা একটি পদে পদোন্নতি পেয়েছেন নগদের নির্বাহী পরিচালক মো. মোতাছিম বিল্লাহ। বৃহস্পতিবার (১১ই এপ্রিল, ২০২৪) বাংলাদেশ ব্যাংক তার এই পদোন্নতির বিষয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করেছে। তিনি এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

মো. মোতাছিম বিল্লাহ ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবনের শুরু। দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন এবং পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তার অবদান অনস্বীকার্য। তার হাত ধরেই চালু হয়েছে দেশীয় কার্ড স্কিম ‘টাকা-পে’, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর কোড। এছাড়া, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বাস্তবায়িত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন এবং বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এসেছে। সেবার মান ও পরিধি বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও তিনি রেখেছেন উল্লেখযোগ্য সাফল্য। এই সময়ে নগদের লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে এবং প্রযুক্তিগত উন্নয়নেও বড় অগ্রগতি সাধিত হয়েছে।

শিক্ষাজীবনে মো. মোতাছিম বিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও ব্যাংকিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডিজিটাল পেমেন্ট ও বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button