জুলাই সনদ ইস্যুতে দেশজুড়ে তোলপাড়! আইনমন্ত্রীর চাঞ্চল্যকর মন্তব্য ফাঁস

দেশের জনগণ এতদিন যে ‘জুলাই সনদ’ নিয়ে উদ্বিগ্ন ছিল, তার সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান। তিনি আরও বলেন, কোনও মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশ বাঁচাতে খাল ও নদী খনন এবং দখল উচ্ছেদের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন, “যারাই শক্তিধর হোক না কেন, তাদের থেকে নদী-জলাশয় দখলমুক্ত করে খনন করা হবে।” তিনি জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ স্থানীয় সরকারি কর্মকর্তা ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





