জ্বালানি তেলের দাম বাড়ছে? অর্থমন্ত্রীর একি কথা, যা জানলে অবাক হবেন!

দেশের জ্বালানি খাতেরSupple chain ঠিক রাখতে সরকারকে বর্তমানে উচ্চমূল্যে জ্বালানি তেল কিনতে হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর ফলে সরকারি তহবিলের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সাশ্রয়ী কর্মসূচিসহ সার্বিক বাজেট ও উন্নয়ন কর্মসূচিতে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান ইপিজেডে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, উচ্চমূল্যে জ্বালানি কেনার কারণে সরকারি তহবিলের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে সরকার কঠোর সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য ৩০ শতাংশ জ্বালানি তেল রেশনিং করা হয়েছে। তিনি বলেন, “আমরা বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল কেনার চেষ্টা চালাচ্ছি। কিন্তু উচ্চমূল্যে কিনতে হচ্ছে বলে এটি আমাদের সব জায়গায় প্রভাব ফেলছে। আমাদের তহবিলকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে।”
এত উচ্চ দামে কতদিন তেল কেনা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে মন্ত্রী বলেন, এর ফলে জনগণের কাছে করা প্রতিশ্রুতি পূরণেও সমস্যা হতে পারে। পাশাপাশি দেশের সার্বিক বাজেট ও উন্নয়ন কর্মসূচিতেও এর প্রভাব পড়বে। যুদ্ধ পরিস্থিতিকে একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যশস্য ও অন্যান্য সাপ্লাই চেন ঠিক রাখতে সরকার চেষ্টা করছে। সংকট নিরসনে তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (সিইও) কিহাক সুং। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১৫ জন শিক্ষার্থীকে এক কোটি নয় লাখ ৬০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।





