জাতীয়

দেশে তেলের সংকট নেই: প্রতিমন্ত্রী, তবে যা বললেন তা অবাক করার মতো!

দেশের তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। তিনি আরও বলেন, তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও সরকার আগামী তিন মাসের জন্য একটি পরিকল্পনা হাতে নিয়েছে। জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা। প্রতিমন্ত্রী এসময় বিগত ১৭ বছরের উন্নয়ন নিয়েও কথা বলেন এবং টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের আশ্বাস দেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button