জাতীয়

চরম বিপদে দেশ! ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল, যা ঘটল রাতে

দেশের শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত/বাতিল করা হলো। আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হামের টিকাদান কার্যক্রম জোরদার করতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে স্বাস্থ্য অধিদপ্তরসহ এর আওতাধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই ছুটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই জরুরি নির্দেশনার ফলে দেশের স্বাস্থ্যখাতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button