জাতীয়

হঠাৎ যা ঘটল! নিহত উজ্জ্বলের পরিবারকে পাশে দাঁড়ালেন এমপি, চাঞ্চল্য এলাকায়!

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় গত মঙ্গলবার বিকেলে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এলাকার নিরীহ যুবক উজ্জ্বল কর্মকার। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, যার মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তা ও গভীর দুঃখ-কষ্টের মধ্যে দিন পার করছে। ভিটেমাটি ছাড়া আর কোনো সহায়-সম্বল না থাকায় পরিবারটি দিশেহারা অবস্থায় পড়েছে। এই নিদারুণ পরিস্থিতিতে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ আশির্বাদ হয়ে দাঁড়িয়েছেন। শুক্রবার (০৩ এপ্রিল) সকালে এমপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নিহত উজ্জ্বলের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেয়। এসময় ড. মাসুদ এমপি ভিডিও কলের মাধ্যমে নিহতের কন্যা, স্ত্রী ও মায়ের সাথে কথা বলেন। তিনি নিহত উজ্জ্বলের কন্যার লেখাপড়ার দায়িত্ব এবং স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, কারণ ঘটনার সময় উপস্থিত থাকা সত্ত্বেও অন্য কেউ শোকাহত পরিবারের খোঁজ নেয়নি। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button