জাতীয়
**মদিনায় বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে নাহিদ ইসলাম! যা ঘটল রাতে…**

সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলায় বাংলাদেশ প্যাভেলিয়নে পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। মদীনার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তিনি বাংলাদেশ প্যাভেলিয়নে পৌঁছলে সেখানে উপস্থিত বাংলাদেশি শিক্ষার্থীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে একটি সম্মাননা স্মারক তুলে দেন। নাহিদ ইসলাম শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।





