জাতীয়
পুলিশের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন এমপি! এলাকায় বাড়ছে মাদক ব্যবসা?

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেছেন, কিছু পুলিশ সদস্য মাদকসেবী ও ব্যবসায়ীদের আগেই সতর্ক করে দেন। বুধবার সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় ছাত্র ও যুবকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিযোগ করেন।
এমপি জানান, কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত। তিনি আরও বলেন, এলাকায় মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশের সদস্য জড়িত। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ব্যবসায়ীদের নাম উল্লেখ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে তিনি নিজেও বিব্রত বলে জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার বাড়লেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।





