জাতীয়
দেশে হামে কাঁপছে জনজীবন! প্রতি ঘণ্টায় শিশু মৃত্যুর খবর, আক্রান্ত হাজারো

দেশের বিভিন্ন প্রান্তে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে হাম রোগ। গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮৫ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
চলতি বছর হাম রোগে এ পর্যন্ত অন্তত ৪২ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল মার্চ মাসেই প্রাণ হারিয়েছে ৩২ জন। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। হামের উচ্চ সংক্রমণ ক্ষমতা থাকায় এটি খুব দ্রুত বিস্তার লাভ করে। আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া এবং মস্তিষ্কের সংক্রমণসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে।





