জাতীয়

গালার রাতে কি দর্শক ‘খালি হাতে’ ফিরবে? নিঁখোজ ‘লাক্স’ ট্রফির রহস্য

বিখ্যাত লাক্স সুপার স্টার প্রতিযোগিতার গালা অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক দিন আগে প্রতিযোগিতার মূল আকর্ষণ, স্বরোভস্কি ক্রিস্টালে মোড়ানো ট্রফিটি নিঁখোজ হয়ে গেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রতিযোগিতার শেষ মুহূর্তে এসে এক গভীর রহস্যের জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটে যখন প্রতিযোগিতার জন্য নিবেদিত একটি সুরক্ষিত স্থান থেকে ট্রফিটি নিয়মিত পরিদর্শনের সময় পাওয়া যায়নি। তবে, এটি কে বা কারা সরিয়ে নিয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ লাক্স কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ওসি হারুন এবং জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভকে।

অনুষ্ঠানের আগেই ট্রফিটি উদ্ধার করা সম্ভব হবে কিনা, তা নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় অনুষ্ঠিত হবে গালা অনুষ্ঠান। সেদিনই উন্মোচিত হবে এই নিঁখোজ রহস্যের জট।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button