জাতীয়

লোকসানে সরকারি ৩১ শিল্প প্রতিষ্ঠান! মন্ত্রীর কথায় তোলপাড় সংসদে

দেশের সরকারি মালিকানাধীন ৩১টি শিল্পপ্রতিষ্ঠান লোকসানে চলছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের এক প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) ৫টি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) ১৪টি এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ১২টি প্রতিষ্ঠান লোকসানি হিসেবে পরিচালিত হচ্ছে।

এছাড়াও, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়ার প্রশ্নের উত্তরে শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৫টি চিনিকল চালু রয়েছে, যার মধ্যে ৬টির মাড়াই কার্যক্রম স্থগিত রয়েছে। এই লোকসানি প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে সংসদে ব্যাপক আলোচনা হয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button