জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলামের নিয়োগ! জানুন কেন এই সিদ্ধান্ত

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে।

ড. শাকিরুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও শিক্ষক। তার ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি জাপানসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি তার পলিসি ও কর্মসূচি সম্পর্কিত কাজ এবং বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির তদারকি করবেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button