চরমোনাই পীরের দরবারে হঠাৎ কেন এনসিপি নেতা? যা বললেন…

বরিশালের চরমোনাইতে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের মাহফিলে পৌঁছেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। বৃহস্পতিবার ভোরে একটি প্রতিনিধি দল নিয়ে তিনি চরমোনাইয়ে পৌঁছান। ফজর নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের বয়ান শোনেন এবং পরে নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
মাহফিলে এনডিএম-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, কেন্দ্রীয় সংগঠক মাওলানা সানাউল্লাহ খান, কেন্দ্রীয় সদস্য হামজা মাহবুব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, ছাত্রনেতা আব্দুল কাদের, জাতীয় ছাত্রশক্তি নেতা যোবায়ের হোসেনসহ অন্যান্যরা।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ জানিয়েছেন, বাদ জোহর মাহফিল মঞ্চে বক্তব্য রাখবেন এনডিএম নেতা আসিফ মাহমুদ। প্রতিনিধি দলটি আজ সারাদিন চরমোনাইতে অবস্থান করবে।





