জাতীয়

দেশজুড়ে চাকরি প্রার্থীদের জন্য সুখবর! বাংলাদেশ ব্যাংকে ১০৮ পদে বিশাল নিয়োগ!

কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে মোট ১০৮ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগে দেশের হাজার হাজার চাকরি প্রার্থীর জন্য দারুণ সুযোগ তৈরি হয়েছে। তবে ব্যাংকের প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কম বা বেশি হতে পারে।

শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড হলো, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও, এসএসসি থেকে পরবর্তী দুটি পরীক্ষায় অন্তত প্রথম বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। বেতন নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) এবং অন্যান্য সুযোগ-সুবিধা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ এপ্রিল ২০২৬। আবেদন ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে। বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button