৯টা ৪০ মিনিটের মধ্যে যা ঘটবে অফিসে, জানলে অবাক হবেন!

সরকারি সেবার মান বাড়াতে এবং কাজে গতি আনতে এবার কঠোর অবস্থানে প্রশাসন। নতুন নির্দেশিকায় বলা হচ্ছে, এখন থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে বসেই কাজ করতে হবে। এমনকি জরুরি সভা বা কর্মসূচিও এই সময়ের পর নির্ধারণ করতে হবে।
কয়েক মাস আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হলেও, অনেক কর্মকর্তা তা মানছিলেন না। এতে জনগণের সেবা পেতে সমস্যা হচ্ছিল। তাই এবার বিষয়টি আরও কঠোরভাবে মানতে বলা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসা. তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক নোটিশে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
এছাড়াও, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। দিনের বেলায় প্রাকৃতিক আলোয় অফিস চালাতে, এসি ২৫ ডিগ্রির উপরে রাখতে এবং অফিস শেষে সব ইলেকট্রনিক সরঞ্জাম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশগুলো ঠিকমতো মানা হচ্ছে কিনা, তা দেখতে প্রতিটি দপ্তরে গঠন করা হয়েছে ‘ভিজিল্যান্স টিম’। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার ও স্বচ্ছতা নিশ্চিত করাই এই কঠোর পদক্ষেপের মূল উদ্দেশ্য।





