জাতীয়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ: গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে প্রেরণ!

আলোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত এই আদেশ দেন। বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মামলার বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) নিশ্চিত করেছেন যে, নোবেল জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি এবং নেওয়া টাকাও ফেরত দেননি। এই কারণে আদালত নোবেলের জামিন আবেদন মঞ্জুর করেননি।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত নোবেলকে আপোষের শর্তে অস্থায়ী জামিন দিয়েছিলেন, যার মেয়াদ আজ শেষ হয়। মামলার নথি অনুযায়ী, আনাননিয়া শবনম রোজ নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান নোবেল। অভিযোগ মতে, তিনি ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ওই নারীর কাছ থেকে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নিয়েছেন এবং পরে তা আত্মসাৎ করেছেন।

এই ঘটনায় গত বছরের ১৩ আগস্ট মামলা দায়ের হলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে পিবিআই তাদের প্রতিবেদনে অভিযোগের সত্যতা পায়। এর ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে, গত ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button