জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা আবুধাবি পৌঁছালো, দুই দেশের সম্পর্কে আসছে বড় পরিবর্তন?

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বিশেষ লিখিত বার্তা পৌঁছেছে। বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে অনুষ্ঠিত এক বৈঠকে এই বার্তা হস্তান্তর করা হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি সূত্রে এই তথ্য জানা গেছে।

এই কূটনৈতিক উদ্যোগের মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করা। প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা হুমায়ুন কবির আবুধাবিতে ইউএই-এর উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর চিঠিটি পৌঁছে দেন।

লিখিত বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি, যেমন – ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে একে অপরের প্রতি সহযোগিতার ওপর জোর দিয়েছেন। বৈঠকের সময় উপদেষ্টা হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। এই বার্তা হস্তান্তরের ফলে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা এখন দেখার বিষয়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button