হাইকোর্টের হস্তক্ষেপে তোলপাড়! যা হচ্ছে বাগেরহাটে…

ভোট গণনায় কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্টশিট ও নির্বাচনি নথি নির্বাচন কমিশনে (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই আসনের অন্য প্রার্থীদের নোটিশ ইস্যু করা হয়েছে। বুধবার, ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে ওই আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের করা মামলা শুনানির জন্য গ্রহণ করে বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ) ১ লক্ষ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছিলেন ৬৬ হাজার ৪০৯ ভোট। এই ফলাফলকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা দায়ের করেন বিএনপি মনোনীত প্রার্থী। আদালতের এই নির্দেশ ভোট সুষ্ঠু হওয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।





