জাতীয়

বিশ্বব্যাংকের বড় মূল্যায়ন! হিট প্রকল্পের এই তথ্য জানলে অবাক হবেন

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে বড় পরিবর্তন আনতে চলমান ‘হিট’ প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বড় খবর এসেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়নে প্রকল্পের সার্বিক অগ্রগতি ‘মাঝারি মানের সন্তোষজনক’ বলে জানানো হয়েছে। বুধবার (০১ এপ্রিল) বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ এর সঙ্গে এক সাক্ষাতে এই তথ্য তুলে ধরেন।

প্রথমে ‘প্রবলেম প্রজেক্ট’ হিসেবে বিবেচিত হলেও, ইউজিসির কার্যকর উদ্যোগে প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি হয়েছে। বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান জানান, ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রকল্পের কাজে ব্যাপক উন্নয়ন দেখা গেছে। তিনি আরও বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষায় বিশ্বব্যাংকের এই বিনিয়োগ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে। আগামী এপ্রিলে প্রকল্পের ‘মিড-টার্ম রিভিউ’ শুরু হবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ প্রকল্পের গুরুত্ব উল্লেখ করে বলেন, এর সফল বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়ন ও কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব। তিনি নবীন শিক্ষকদের প্রশিক্ষণে ইতিবাচক পরিবর্তনের কথা জানান এবং এই প্রশিক্ষণ স্থায়ী করতে বিশ্বব্যাংকের সহায়তা চান। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার জন্য তিনি সংশ্লিষ্টদের সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ ও কার্যকর পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।

উল্লেখ্য, দেশের উচ্চশিক্ষা খাতের উন্নয়নে পাঁচ বছর মেয়াদী হিট প্রকল্পের মোট ব্যয় ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ৫০.৯৬% এবং বিশ্বব্যাংক ৪৯.৪% অর্থায়ন করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button