জাতীয়

আইএলও’র বড় ঘোষণা: বাংলাদেশে কর্মসংস্থান নিয়ে যা বললেন মহাপরিচালক!

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। জেনেভায় এক দ্বিপক্ষীয় বৈঠকে সংস্থাটির মহাপরিচালক গিলবার্ট হোংবো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে এ আশ্বাস দেন। আসন্ন সাধারণ নির্বাচন এবং নতুন সরকারের সঙ্গে কাজ করতে আইএলও আগ্রহী বলেও জানান তিনি।

বাংলাদেশের তরুণ ও নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান লক্ষ্য এমনটা উল্লেখ করে মন্ত্রী আইএলও’র ঢাকা অফিসের আরো সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। এছাড়াও, আর্টিকেল ২৬ সংক্রান্ত একটি বিষয় সমাধানে আইএলও মহাপরিচালকের সহযোগিতা কামনা করেন তিনি। সূত্রমতে, আইএলও মহাপরিচালক বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং কূটনৈতিক তৎপরতার প্রশংসা করেছেন।

শ্রমমন্ত্রী আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বহুজাতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক ব্র্যান্ড ও বিপণন সংস্থাগুলোর সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পমূল্যের চিকিৎসা, দুর্ঘটনা বীমা প্রভৃতি সামাজিক সুরক্ষা কার্যক্রমে এসব প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী গণতন্ত্র, মানবাধিকার ও শ্রম অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং জনগণের কল্যাণে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। আইএলও মহাপরিচালকের সম্ভাব্য বাংলাদেশ সফরকেও স্বাগত জানানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button