জাতীয়
প্রধানমন্ত্রীর ঢাকা ছাড়ার খবর! যে দুই জেলায় যাচ্ছেন আজ, তোলপাড় সর্বত্র!

দেশজুড়ে খাল খনন কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসেই ঝিনাইদহ ও ফেনীর দুটি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে দিনাজপুরের কাহারোলের একটি খালের কাজ শুরু হয়েছে এবং তা চলমান। এপ্রিলে ঝিনাইদহের শৈলকুপা ও ফেনীতে আরও দুটি খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, ১৮০ দিনের মধ্যে খাল খনন শেষ করার লক্ষ্যমাত্রা এবং ২০ হাজার কিলোমিটার খাল খননের বিষয়টিও সভায় আলোচিত হয়েছে। নদী দখল ও দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান মন্ত্রী।





