যুক্তরাষ্ট্রের দূতকে নিয়ে যা বললেন মন্ত্রী? তোলপাড় সর্বত্র!

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, দূতাবাসের ইকনোমিক অফিসার জো বসকি, পলিটিক্যাল ইকনোমিক কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।





