হাম কি শুধু শিশুদের রোগ? বড়দের আক্রান্ত হওয়ার চাঞ্চল্যকর তথ্য জানলে চমকে উঠবেন!

দেশে হাম সংক্রমণ বাড়ার খবরে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, এই রোগটি কি কেবল শিশুদেরই হয়, নাকি বড়রাও আক্রান্ত হতে পারে? চিকিৎসকদের মতে, হামকে শুধুই শিশুদের রোগ মনে করা একটি বড় ভুল। এটি যেকোনো বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে।
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে এবং দ্রুত অন্যদের মধ্যে সংক্রমণ ঘটায়। সাধারণত শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এবং টিকার অসম্পূর্ণতার কারণে তাদের মধ্যে হাম বেশি দেখা যায়। তবে, যারা শৈশবে টিকা নেননি বা সম্পূর্ণ ডোজ গ্রহণ করেননি, তারা বড়দের মধ্যেও হামের ঝুঁকিতে রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মধ্যে হাম বাড়ার কয়েকটি প্রধান কারণ হলো শৈশবে টিকা না নেওয়া বা এক ডোজ নেওয়া, সময়ের সাথে টিকার কার্যকারিতা কমে যাওয়া এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসা। শিশু ও বড়—উভয়ের ক্ষেত্রেই জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো লক্ষণ দেখা যায়। তবে বড়দের ক্ষেত্রে উপসর্গগুলো তীব্র হতে পারে।
হামকে হালকা রোগ মনে করলে ভুল হবে, কারণ এটি মারাত্মক জটিলতা যেমন – নিউমোনিয়া, কানের সংক্রমণ, ডায়রিয়া এবং বিরল ক্ষেত্রে মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বড়দের মধ্যে এই জটিলতাগুলো গুরুতর আকার ধারণ করতে পারে।
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা গ্রহণ। যারা শৈশবে টিকা নিয়েছেন কিনা, তা নিয়ে সন্দিহান, তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকার ডোজ সম্পন্ন করা উচিত।





