শুধু কি শিশুরা নয়, এবার বড়দেরও গ্রাস করছে এই ভয়ঙ্কর রোগ! জানলে শিউরে উঠবেন!

দেশে হাম সংক্রমণ বেড়ে যাওয়ায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, এই রোগ কি কেবল শিশুদেরই হয়, নাকি বড়রাও আক্রান্ত হতে পারে? চিকিৎসকরা জানিয়েছেন, হামকে শুধুমাত্র শিশুদের রোগ ভাবা একটি বড় ভুল। যে কোনো বয়সের যে কেউ এই মারাত্মক ছোঁয়াচে ভাইরাসের শিকার হতে পারেন।
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এটি বাতাসে ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত অন্যদের মধ্যে সংক্রমিত হয়। শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা গেলেও, বড়দের ঝুঁকি মোটেও কম নয়। বিশেষ করে যারা ছোটবেলায় টিকা নেননি বা টিকার পূর্ণ ডোজ সম্পন্ন করেননি, তারা সহজেই আক্রান্ত হতে পারেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বড়দের মধ্যে হাম ছড়িয়ে পড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো শৈশবে হাম-রুবেলা টিকা না নেওয়া বা একটি ডোজ নিয়েই থেমে যাওয়া। এছাড়া, সময়ের সাথে সাথে টিকার কার্যকারিতা কমে যাওয়া বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসাও এর জন্য দায়ী।
শিশুদের মতো বড়দেরও হাম হলে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দেয়। তবে বড়দের ক্ষেত্রে অনেক সময় এই উপসর্গগুলো আরও তীব্র হতে পারে। হামকে সাধারণ রোগ মনে হলেও, এটি নিউমোনিয়া, কানের সংক্রমণ, ডায়রিয়া এমনকি বিরল ক্ষেত্রে মস্তিষ্কের মতো মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে বড়দের ক্ষেত্রে এই জটিলতাগুলো আরও গুরুতর হওয়ার আশঙ্কা থাকে।
প্রতিরোধের সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো হাম-রুবেলা টিকা নেওয়া। যারা নিশ্চিত নন যে তারা ছোটবেলায় টিকা নিয়েছেন কিনা, তাদের অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকার ডোজ সম্পন্ন করা উচিত।





