জাতীয়

সংসদে কী হচ্ছে? বালিশ-ছাগলের পর এবার নতুন কেলেঙ্কারির শঙ্কা!

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় যেন অতীতের মতো বালিশ, পর্দা বা ছাগলকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছে সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। কমিটির সভাপতি চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি জানান, আসবাবপত্র কেনাকাটায় গুণগত মান ও যুক্তিসঙ্গত মূল্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া, সংসদ অধিবেশনে সাউন্ড সিস্টেম বিকল হওয়ার ঘটনা তদন্তাধীন রয়েছে এবং আগামী ২ এপ্রিল এর প্রতিবেদন জমা দেওয়া হবে। সুপেয় পানির সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button