জাতীয়

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিয়ে প্রতিবেদন প্রকাশ: যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে প্রাণনাশের হুমকি!

ঈদযাত্রার সময় অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর থেকেই যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীকে জীবনের নিরাপত্তা নিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে তিনি আজ ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ঈদুল ফিতরে বাড়ি ভাড়ার অতিরক্তি আদায় এবং ঈদের পর সড়ক দুর্ঘটনা নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছিল যাত্রী কল্যাণ সমিতি। এরপর থেকেই পরিবহন মালিক, শ্রমিক সংগঠনসহ বিভিন্ন মহল থেকে মোজাম্মেল হক চৌধুরীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ মতে, সোমবার সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদন প্রকাশের পর থেকেই কিছু অসাধু ব্যক্তি তার গতিবিধি লক্ষ্য করছে এবং তার পরিবার ও কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নিচ্ছে। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button