জাতীয়

শিশুদের হাম নিয়ে অবশেষে যা বললেন শায়খ আহমাদুল্লাহ, অভিভাবকদের মাথায় হাত!

দেশজুড়ে শিশুদের মধ্যে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি অভিভাবকদের জন্য দিয়েছেন বিশেষ সতর্কবার্তা। সোমবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, অনেক শিশু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, যা আমাদের স্বাস্থ্য খাতের করুণ চিত্র তুলে ধরেছে। সরকারি হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU) এবং শিশুদের জরুরি চিকিৎসার সুযোগ খুবই সীমিত। তিনি আরও বলেন, আজকের শিশুরা কৃত্রিম জীবনযাপন, প্রকৃতির স্পর্শ হারানো এবং পশ্চিমা সংস্কৃতির প্রভাবে দুর্বল হয়ে পড়ছে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাচ্ছে। মা-বাবার যথাযথ যত্ন না পাওয়া, ডে-কেয়ারে বড় হওয়া এবং আধ্যাত্মিক দুর্বলতাও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধার সৃষ্টি করছে। শায়খ আহমাদুল্লাহ এই সংকট মোকাবিলায় অভিভাবকদের পুষ্টিকর খাবার, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button