জাতীয়

দেবিদ্বার থানায় পদে পদে দুর্নীতি: এমপি’র প্রকাশ্য অভিযোগ, বিচার নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ!

কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার থানার অভ্যন্তরীণ দুর্নীতি, দালাল সিন্ডিকেট এবং পুলিশের রহস্যজনক ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। গত বুধবার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি প্রকাশ্যে থানার সেকেন্ড অফিসারসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে টাকা ছাড়া কাজ না করার গুরুতর অভিযোগ তোলেন। তার এমন মন্তব্যে সাধারণ মানুষের মনে ন্যায়বিচার প্রাপ্তি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের উপস্থিতিতেই স্পষ্ট করে বলেন, “ওসি আন্তরিক হলেও উনার অফিসাররা আন্তরিক নন।” তিনি সরাসরি সেকেন্ড অফিসার মতিনকে “পুরো দুর্নীতিবাজ” আখ্যা দিয়ে বলেন, টাকা ছাড়া উনার পা চলে না। একইভাবে এসআই ভবতোষের বিরুদ্ধেও টাকা ছাড়া এক পা-ও নড়েন না বলে অভিযোগ আনেন তিনি।

এমপি হাসনাত অভিযোগ করেন যে, পুলিশ কাউকে ধরতে যাওয়ার আগেই অভিযুক্তকে ফোন করে সতর্ক করে দেয়, যা “চোর-পুলিশ খেলা”র শামিল। তিনি আরও জানান, থানা পুলিশের নিয়ন্ত্রণে নেই, বরং ‘হেলাল’ নামের এক দালাল পুরো থানা পরিচালনা করছে। তিনি ওসিকে সতর্ক করে বলেন, আজকের পর থেকে হেলাল আর থানায় ঢুকতে পারবে না, থানা চালাতে হবে ওসি ও তার অফিসারদেরই।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষ পুলিশের কাছে যাওয়ার আগে এক ধরনের দালাল সিন্ডিকেটের খপ্পরে পড়ে, যার ফলে ভুক্তভোগীরা প্রকৃত আইনি সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এতে সুবিচার পাওয়া দূরে থাক, সাধারণ মানুষ আরও ভোগান্তির শিকার হচ্ছে। গোমতী নদীর মাটি কাটার ক্ষেত্রেও পুলিশের যোগসাজশের অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, থানা পুলিশকে ‘ম্যানেজ’ করেই গোমতী থেকে মাটি লুটপাট চলছে। মাটিখেকোরা কখন পুলিশ আসবে, তা আগে থেকেই জেনে যায় এবং এসিল্যান্ড বা ইউএনও পৌঁছানোর আগেই পুলিশ তাদের সতর্ক করে দেয়। তিনি আরও বলেন, এক-দুই লাখ টাকা জরিমানাকে তারা এখন ব্যবসার ‘বিনিয়োগ’ হিসেবে ধরে নিয়েছে, যা সমঝোতার ভিত্তিতেই চলছে বলে তার অভিযোগ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন ও থানার ওসিসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সংসদ সদস্যের এমন কঠোর মন্তব্য দেবিদ্বার থানায় চলমান দুর্নীতি ও দালালচক্রের বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এখন সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, এই অভিযোগের প্রেক্ষিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আদৌ কোনো উন্নতি হয় কিনা। সুবিচার পাওয়ার প্রত্যাশায় থাকা মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মোড়, তবে তাদের দুশ্চিন্তা

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button