১৫ জেলায় আসছে ভয়ংকর ঝড়! জানুন কখন, কোথায় ধস নামতে পারে?

দেশের ১৫টি জেলায় শক্তিশালী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত এই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়ের গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এই বিশেষ সতর্কতায় বলা হয়েছে, পাবনা, টাঙ্গাইল, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এসব সতর্কতার প্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে।





