সৌদি হজমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রীর গোপন বৈঠক! কী নিয়ে হলো আলোচনা?

বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সৌদির হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশ হজ ও উমরাহ বিষয়ক সেবা ও সহযোগিতা জোরদারে একমত পোষণ করেছে। আশা করা হচ্ছে, এই বৈঠকের ফলে বাংলাদেশিদের জন্য হজ ও উমরাহ যাত্রায় নতুন গতির সঞ্চার হবে।
এ সময় বাংলাদেশের ধর্মমন্ত্রী হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের অসাধারণ অগ্রগতি এবং প্রযুক্তির ব্যবহার ও আধুনিকায়নের জন্য দেশটির সরকারের প্রশংসা করেন। তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক আস্থা ও ধর্মীয় বন্ধনের কথা উল্লেখ করেন। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং হজ-উমরাহসহ ধর্মীয় ও পারস্পরিক উন্নয়নে সহযোগিতা আরো জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশের হজ ও উমরাহ যাত্রীদের কল্যাণে একটি লিখিত প্রস্তাবনা সৌদির হজমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও দুই মন্ত্রী একে অপরকে সৌজন্য উপহারও বিনিময় করেন।





