জাতীয়
পরীক্ষার তারিখ ফাঁস! শেষ পর্যন্ত ৭ জুন যে হচ্ছে?

অবশেষে এইচএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন থেকে এই পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাবের পর শিক্ষামন্ত্রণালয় এই তারিখ চূড়ান্ত করেছে।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। এর আগে গত রোববার শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক সভায় ৭ জুন থেকে পরীক্ষা শুরুর একটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, এই তারিখ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এই বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।





