চীন কি এবার বাংলাদেশের পাশে? জেনে নিন সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের কি কথা হলো!

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (৩০ মার্চ) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব এবং সামাজিক সুরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী। তিনি বলেন, চীন প্রযুক্তিগতভাবে অনেক উন্নত এবং বিশেষ করে স্মার্ট কার্ড প্রযুক্তিতে তাদের সাফল্য অনেক। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি নিরাপত্তা, এবং দারিদ্র্য বিমোচনে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কর্মসূচিকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের প্রশংসা করে বলেন, এটি নিম্ন আয়ের মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সুরক্ষাতেও চীন বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। তিনি জানান, চীন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কাজ করার মাধ্যমে বাংলাদেশের স্থানীয় মানুষের জীবনের উন্নয়নে অংশীদার হতে চায়। চীনের প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের জনগণের উন্নয়নে কাজে লাগলে, তা বাংলাদেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণে ফলপ্রসূ হবে বলে তিনি উল্লেখ করেন।
এই বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও গভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।





