জাতীয়

কওমী শিক্ষার্থীদের জন্য অভাবনীয় সুযোগ! টাকা, উমরা সহ মিলছে বিশেষ সম্মাননা!

কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ২০২৬ সালে প্রতিষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে ‘কওমী কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নাসীহা প্রোগ্রাম’। এই আয়োজনে মোট ৪৫ লক্ষ টাকার পুরস্কার এবং ৩টি উমরা’র সুযোগ দেওয়া হবে।

জানা গেছে, প্রতি বছর দেশের কওমী মাদরাসা থেকে হাজার হাজার শিক্ষার্থী দাওরায়ে হাদীস সম্পন্ন করেন। কিন্তু তাদের মেধার যথাযথ মূল্যায়ন ও গবেষণামুখী দিকনির্দেশনার অভাব রয়েছে। এই শূন্যতা পূরণের লক্ষ্যেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই আয়োজন।

আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর অধীনে দাওরায়ে হাদীস বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত এবং ‘মুমতাজ’ ফলাফল অর্জনকারী ৫০০ জন আলেম-আলেমা এই সংবর্ধনায় অংশ নিতে পারবেন। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রথম তিনজনকে উমরার সুযোগ দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা সমমূল্যের কিতাব দেওয়া হবে। চতুর্থ স্থান অধিকারীকে ১ লক্ষ টাকা এবং পঞ্চম স্থান অধিকারীকে ৮০ হাজার টাকা সমমূল্যের কিতাব প্রদান করা হবে। এছাড়া, সকল অংশগ্রহণকারীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং ইবনে সিনা ট্রাস্ট ও আদ-দ্বীন হাসপাতাল থেকে বিশেষ ডিসকাউন্ট হেলথ কার্ড দেওয়া হবে।

১৯ এপ্রিল, শুক্রবার সকাল ৯টায় রাজধানীর আস-সুন্নাহ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। এতে দেশের শীর্ষস্থানীয় আলেমরা তরুণ আলেমদের জন্য গুরুত্বপূর্ণ নাসীহা প্রদান করবেন।

আগ্রহীদের নির্ধারিত গুগল ফরম পূরণ করে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল, ২০২৬। উদ্যোক্তারা আশা করছেন, এই উদ্যোগ কওমী শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দ্বীনি গবেষণা ও জাতির কল্যাণে তাদের অবদান বাড়াতে ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button